কুমিল্লা বুড়িচং নাজিরা বাজারে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

0
95

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল হক,এস আই মোঃকাজী হাসান উদ্দিন, এস আই জহিরুল ইসলাম, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বুড়িচং থানার ওসি মোঃ আলগীর হোসেন গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িচং উপজেলা নাজিরা বাজারে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আমিনুল ইসলাম রাব্বির পরিচালিত সি এজির গ্যারেজ ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে।এই সময় আমিনুল ইসলাম রাব্বি কে আটক করা হয়।মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম রাব্বি বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে। এই ঘটনায় বুড়িচং থানায় মামলা হয়েছে।


কুমিল্লা বুড়িচং নাজিরা বাজারে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here