কুমিল্লা বুড়িচং উপজেলা দরিদ্র কৃষকের লাউ ও কুমড়া গাছ কেটে দিল দুর্বৃত্তরা।

মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়ন এর ঢাকলাপাড়া খন্দকার বাড়ি এলাকার কৃষক নজির মিয়া.১১ এপ্রিল সোমবার সকালে ক্ষেতে এসে গাছ গুলো কাটা দেখে হাতে নিয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। কৃষক নজির মিয়া ধার -দেনা করে চলতি মৌসুমে ৪০ শতক জমির মধ্যে ২০ শতক লাউ, ২০ শতক চাল কুমড়া ও মিষ্টি কুমড়া চাষ করেন।কৃষক মতে তার প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে জানায়।শএুতার জের ধরে রোববার রাতের আঁধারে চাষকৃত গাছ গুলো মৃল কেটে দেওয়া মরে গেছে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার জানান কৃষকের সাথে এমন কাজ নিন্দনীয়। আমি ও চাই তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান আমি বিষয়টি সাংবাদিক মাধ্যমে জেনেছি। কেউ লিখিত অভিযোগ জানালে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেব।


কুমিল্লা বুড়িচং উপজেলা দরিদ্র কৃষকের লাউ ও কুমড়া গাছ কেটে দিল দুর্বৃত্তরা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here