বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ভোলা জেলার নতুন কমিটি অনুমোদন

মোঃ নুরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ভোলা জেলার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলিয়ে মোট সদস্য সংখ্যা ১৬ জন।

১৩ এপ্রিল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত একটি প্যাডে নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। এই অনুমোদন পত্রে বলা হয় সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ভোলা জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হলো।

নতুন অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে থাকছেন সাদ্দাম হোসেন তিলক তালুকদার । সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন নওশাদ হোসেন রুস্তম । সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন মোঃ মুরাদ হাসান মুন্না ৷

এছাড়া ২জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন ফিরোজ ফরাজী,মেহেদি হাসান ইমরান । ২ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন লোপা খানম,মোঃ ইলিয়াস। সাংগঠনিক সম্পাদক হিসেবে আরো রয়েছেন তিনজন। মেহেদী হাসান,অর্নব হোসেন রাজা,মোঃ আফির হাওলাদার । কমিটির অন্যান্যদের মধ্যে প্রচার সম্পাদক কামাল পাশা, দপ্তর সম্পাদক আজিমুল হোসেন উৎস, উপ প্রচার সম্পাদক হাবিবুর রহমান শান্ত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিলি সিকদার, ক্রিয়া বিষয়ক সম্পাদক সুজা মিঠুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিরাজ নতুন কমিটির সবাইকে দৈনিক একুশে নিউজ পত্রিকার পক্ষ থেকে সম্পাদক অভিনন্দন জামিয়েছেন


বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ভোলা জেলার নতুন কমিটি অনুমোদন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here