বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

0
96

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর বিকালে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় তুফানে ট্রলার ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম (৩০) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের লিয়াকত শেখের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখ পৌর মোংলা থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন। লিয়াকত তার স্ত্রী ও ছেলেকে নিয়ে পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলার উল্টে যায়।

এ সময়ে ট্রলারটিকে আটকা পড়ে লিয়াকতের আড়াই বছর বয়সের ছেলে রবিউল আউয়াল ও তার স্ত্রী পারভীন বেগম। পরে সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মা পারভিন মারা যান। তবে এখনও জীবিত রয়েছেন ছেলেটি। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে, তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here