বড়লেখায় দক্ষিণভাগে যুক্তরাষ্ট্র প্রবাসীর যৌথ অর্থয়ানে ইফতার বিতরণ

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রব প্রবাসী মিশিগান সিটি স্বপ্ন সুপার মার্কেটের পরিচালক বাবরুল হোসেন আলম ও সাজু আহমদের যৌথ অর্থয়ানে এবং দক্ষিণভাগের সুপরিচিত সামাজিক সংগঠন ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দঃ ইউনিয়ন) এর স্থানীয় বাজারে ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার ফয়ছল রানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং দক্ষিণভাগ (দঃ ইউনিয়ন) পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুতফুর রহমান, সাবেক ফুটবলার আমির উদ্দিন, হাজী লাল মিয়া, জাকির হোসেন শিক্ষা সেবা ফাউন্ডেশন এর সভাপতি এম সামছুল হক।

এসময় উপস্থিত ছিলেন ফয়ছুর রহমান, টিল্লাবাজার মাদ্রাসার প্রিন্সিপাল কাওছার রহমান, আব্দুল মজিদ, আব্দুস সামাদ, সেবুল আহমদ, শরিফ আহমদ, আমির হামজা, জুবের আহমেদ, মুসন আহমদসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


বড়লেখায় দক্ষিণভাগে যুক্তরাষ্ট্র প্রবাসীর যৌথ অর্থয়ানে ইফতার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here