
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
গত ০৯/০৪/২০২২ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন আন্দিউড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে মোহাম্মদ লিটন চৌধুরীর জমির উপর নির্মিত পরিত্যক্ত ঘরে অজ্ঞাতনামা একজন নারী বয়স অনুমান ৩৫ বছর অজ্ঞান অবস্থায় ও একটি ছেলে শিশু বয়স অনুমান ০২ বছর সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাইয়া আন্দিউড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম সহ স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করেন। শিশুটি স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ঘটনাস্থল পার্শ্ববর্তী ইউসুফ মিয়ার বাড়িতে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আছে। অজ্ঞাতনামা মহিলাকে সুচিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অজ্ঞাতনামা মহিলা Unknown poisoning রোগে অধ্যবধি জ্ঞানহীন ( মাঝে মধ্যে চোখ খোলে কথা বলে না ) অবস্থায় আছে।অজ্ঞাতনামা মহিলার পরিচয় সংগ্রহের জন্য পিবিআই হবিগঞ্জ জেলা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। কিন্তু কোন জাতীয় পরিচয় পত্র সাথে ম্যাচিং হয় নাই। অজ্ঞাতনামা মহিলা অজ্ঞান অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। কেউ তাকে চিনে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ওসি মাধবপুর – 01320118805
এস আই / রাজীব রায় – 01714506569
এস আই/ এনামুল হাসান- 01738352970
ডিউটি অফিসার 01320118810





