বড়লেখায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের উদ্যোগে মসজিদে আর্থিক অনুদান

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের উদ্যোগে বৃহত্তর দরগা বাজার প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি রফিক উদ্দিন ও আমেরিকা প্রবাসী একজন দাতা সদস্যদের অর্থায়নে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল বাজার মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৩ ঘটিকায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের আয়োজনে মুড়াউল বাজার মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সমন্বয়ক আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক হানিফ পারভেজ,বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক জাকির হোসেন মাষ্টার,বিশিষ্ট ব্যাবসায়ী সামছুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন,প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ কামান্ডার, গ্রামের মুরব্বিয়ান, যুবক,সহ ফোরামের শুভাকাঙ্ক্ষী সাহিন আহমদ,রুহুল আমিন, আব্দুর রহমান,জাবেদ আহমদ, সাজু আহমদ, আশরাফুল ইসলাম, হোসাইন আহমদ প্রমুখ।

আলোচনা পরবর্তী সময়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান হস্তান্তর করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এসময় দেশ-জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শরিফ উদ্দিন।


বড়লেখায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের উদ্যোগে মসজিদে আর্থিক অনুদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here