গুরুদাসপুরে আবারও আগুনে পুড়লো ৩টি বসতবাড়ি

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর (হরদমা) গ্রামে এবার আগুনে পুড়লো ৩টি বসতবাড়ি। তবে কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি।
শনিবার ১৬ এপ্রিল বেলা ১১.৩০ মিনিটের দিকে ঐ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী আরও জানান, ধারণা করা হচ্ছে বাড়ির পাশে ফেলে রাখা আগুন মিশ্রিত ছাই থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ।#


গুরুদাসপুরে আবারও আগুনে পুড়লো ৩টি বসতবাড়ি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here