ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিনিধি:

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবস উপলক্ষে ১৮ এপ্রিল চট্টগ্রাম ষোলশহর বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্বারন ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ এতে সংগঠনের সভাপতি কাজী সাইফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম হিমুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইয়াকুব।

এতে আরো বক্তব্য রাখেন
ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম এবং মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ হাসান!
বক্তারা বলেন মুজিব নগর সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।
এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের প্রতি আহবান জানান


ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here