বড়লেখায় মুজিববর্ষে সরকারি ঘর পাচ্ছে ৮৮ ভুমিহীন পরিবার

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারি ঘর পাচ্ছে উপজেলার ৪ ইউনিয়নের আরো ৮৮টি ভুমিহীন দরিদ্র পরিবার।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে উপজেলা প্রশাসন স্টেকহোল্ডারদের সাথে যৌথ সভা করেছে।

এ সংক্রান্ত কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপকারভোগিদের খচড়া তালিকা উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের ব্যাপারে নানা দিক নির্দেশনা প্রদান করেন কমিটির উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

উক্ত যৌথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সাবরেজিষ্ট্রার সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।


বড়লেখায় মুজিববর্ষে সরকারি ঘর পাচ্ছে ৮৮ ভুমিহীন পরিবার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles