
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের স্টিফর্ড সেন্টারে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে নামক সংগঠনটির ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসী এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাতীয় চারনেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি এডভোকেট শাহ ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর সাব্বিনা আক্তার, বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম শামীম, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সভাপতি শাহিন ইকবাল, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি আহমেদ হোসেন চৌধুরী নাজিম, গল্লাসাংগন গ্রামের প্রবীণ মুরব্বি মোস্তফা উদ্দিন, গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি মিফতা উদ্দিন চৌধুরী প্রিন্স, সুজানগর এসোসিয়েশন ইউকে সভাপতি আজিম উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি আব্দুস সামাদ রাজু, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল, সুজানগর এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল ওদুদ, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: আব্দুস সবুর। এছাড়াও অন্যান্যদের মধ্যে কমিউনিটি ব্যক্তিত্ব কাইয়ুম চৌধুরী, নজমুল ইসলাম, গল্লাসাংগন এসোসিয়েশন এর সভাপতি জাকির হোসেন, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি সফর উদ্দিন, সহ-সভাপতি আল ফয়সাল, মোস্তফা উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়লেখা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নজমুল ইসলাম, সিপার আহমদ, নজরুল ইসলাম, আব্দুল করিম, সেলিম উদ্দিন, লুৎফুর রহমান, জাকির হোসেন,জসিম উদ্দিন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।





