বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা কমিটি।

জেলা কমিটির সভাপতি সাংবাদিক এম এ রোমান আহমদ ও সাধারণ সম্পাদক মোফাদ আহমদের স্বাক্ষরিত প্যাডে দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিক একুশে নিউজ প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ’কে আহবায়ক এবং দৈনিক বাংলাদেশের আলো ও নিরাপদ নিউজ প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন’কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের (প্রেস কাউন্সিল) সহযোগীতায় হোটেল রেস্ট ইনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, সনদপত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

এসময় দৈনিক পর্যবেক্ষণ প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ’কে আহবায়ক ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন’কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন পত্র তুলে দেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, জেলা কমিটির সভাপতি সাংবাদিক এম এ রোমান আহমদসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্যরা হলেন, দৈনিক খবরপত্র প্রতিনিধি ফয়সাল মাহমুদ সিঃ যুগ্ম আহ্বায়ক, দৈনিক গণমুক্তি প্রতিনিধি গোলাম কিবরিয়া যুগ্ম আহ্বায়ক, দৈনিক প্রভাত সমাচার প্রতিনিধি রেদওয়ান আহমদ অর্থ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি অজিত রবি দাস সাংগঠনিক সদস্য ও দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি শাকিল আহমদ কার্যকরী সদস্য।


বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here