বড়লেখায় ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দেড় লাখ ভোটার।

শনিবার(২৩ এপ্রিল) বড়লেখা সদর ইউনিয়নের অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

উপজেলা নির্বাচন কমিশন সুএে জানা যায়, ২০২০ সালে মার্চে এ উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও পরবর্তীতে স্থানীয় নির্বাচনের কারণে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ বিলিম্বত হয়।

আগামী ৬ জুনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভোটার হওয়া ব্যক্তিগণের মধ্যে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে।


বড়লেখায় ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here