লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না : নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

0
78

অনলাইন ডেস্ক:

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অনুমোদিত সংখ্যার চেয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। প্রয়োজনে যাত্রীর চাপ সামাল দিতে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সময়মতো ছেড়ে যাবে লঞ্চ। কালবৈশাখী ঝড় এলে লঞ্চকে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে।’

আজ রবিবার সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।

এ সময় ঝুঁকি নিয়ে লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল্যবান। আমরা আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারব। ঈদ সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না : নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here