সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0
124

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি মো. আকতার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। গ্রেফতারকৃত আকতার হোসেন সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

রবিবার দুপুরে র‌্যাব১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ এপ্রিল সলঙ্গা থানার চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৫৫) গুরুতর জখম হয়। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ও র‌্যাব-১২’র অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার র‌্যাব-১২’র একটি চৌকস অভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি করে রায়গঞ্জ উপজেলা থেকে আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন এবং ১,৬৫০ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here