যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ পিতা-মাতার পর চলে গেলো কন্যা ফাতেমাও

0
94

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর দগ্ধ বাবা-মার পর কন্যা ফাতেমা আক্তারও (০২) মারা গেছে। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এই নিয়ে পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধের ভাই কামাল হোসেন জানান, আমার ভাইয়ের এলাকাতেই একটি মুদির দোকান রয়েছে। রাতের দিকে হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আমার ভাবি, ভাই ও দুই বছরের বাচ্চা আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দগ্ধ বাবা-মার পর  চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা আক্তার (০২) আজ সকাল সাতটার দিকে মারা যায়। তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

গতকাল নিহত শিশুর বাবা-মা দুই ঘণ্টার ব্যবধানে মারা যান। এই নিয়ে তিনজনই মারা গেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ পিতা-মাতার পর চলে গেলো কন্যা ফাতেমাও

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here