বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নিজ ঠিকানা পেলো ৩৬ পরিবার

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘরে উঠেছে ভুমিহীন ও গৃহহীন ৩৬ দরিদ্র পরিবার।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে এসব ভুমিহীনদের মধ্যে জমির মালিকানার সনদ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের ঘর হস্তান্তর সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাহিদ আক্তার, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্ন দ্বীপ বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত অফিসার মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।


বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নিজ ঠিকানা পেলো ৩৬ পরিবার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here