সিলেটে জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী দুই স্বেচ্ছাসেবক আটক

0
101

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আটক করে থানায় নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।
এর আগে দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক।
পর্যটকদের উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যক্তি লাইভ করেন। এতে সাথে সাথে হামলার ঘটনা ভাইরাল হয়ে যায়।
গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি আদায়ে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারেন নিযুক্ত থাকা দুই স্বেচ্ছাসেবককে সাথে সাথে বরখাস্ত করা হয়। একইসাথে তাদের আটক করে থানায় নেয়া হচ্ছে।
এ ব্যাপাারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ঘটনায় জড়িত দুইজন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।


সিলেটে জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী দুই স্বেচ্ছাসেবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here