বিয়ানীবাজার পৌরশহরের মোবাইলের দোকান চুরি

0
114

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের ডাকঘর ত্রিমুখে একটি মোবাইলের দোকান চুরি গেছে। শনিবার দিবাগত রাতে এ চুরি ঘটনা ঘটে।
পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান নজরুল ইসলাম লিটন এর রয়েল টেলিকম দোকানের মোবাইল ফোন, মোবাইল সামগ্রি চুরি যায়। দোকানের তালা ভেঙ্গে গত রাতের কোন এক সময় এ চুরি ঘটনা ঘটে। রোববার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান। দোকান মালিক ঘটনাটি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করেছেন।

চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর সহ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।


বিয়ানীবাজার পৌরশহরের মোবাইলের দোকান চুরি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here