বড়লেখায় ভূমি সেবা সপ্তাহে জমির দলিল পেয়েছে ভূমিহীন পরিবার

0
56

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে জমির দলিল ও নামজারি খতিয়ান পেয়েছে ভূমিহীন ১৬ টি পরিবার।

রোববার (২২ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির দলিল ও নামজারি খতিয়ান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বড়লেখা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেব আহমদ।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।


বড়লেখায় ভূমি সেবা সপ্তাহে জমির দলিল পেয়েছে ভূমিহীন পরিবার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here