
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন খাদিমুল কুরআন পরিষদ বড়লেখা উপজেলা শাখার ত্রী-বার্ষিক কাউন্সিল সম্পন্ন।
বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত সাধারণ সভা’য় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন।
পরিষদের সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাইফুর রহমান,
স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন,
বিগত তিন বছরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন।
এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি মুফতি খায়রুল ইসলাম, পরিষদের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা শায়েখ রমিজ উদ্দীন,পরিষদের উপদেষ্টা ও সাবেক সেক্রেটারি মাওলানা মুঈনুদ্দীন, পরিষদের উপদেষ্টা মাওলানা আফতাবুদ্দীন, পরিষদের উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল নূর,সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল বাসিত, পরিষদের অন্যতম সদস্য মাওলানা ইমাম উদ্দীন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমুল কুরআন পরিষদ সুজানগর এর সভাপতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা বশির উদ্দীন,পরিষদের সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, আজিমগঞ্জ মাদ্রাসার নাইবে নাজিমে তা’লিমাত মুফতি হারুনুর রশীদ, পরিষদের যুগ্ম-সম্পাদক হাফিজ মাওলানা সাদিক আহমদ, বড়লেখা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা লায়েছ আহমদ, বোবারথল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম সেলিম, বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী জমির উদ্দীন, শহিদুল ইসলাম বাবুল, আব্দুল কাইয়্যুম,আব্দুল লতিফ, পরিষদের কোষাধ্যক্ষ হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক ও বাজারের ব্যবসায়ী মাওলানা আবিদুর রহমান, পরিষদের অন্যতম সদস্য মাওলানা ছালেহ আহমদ, পরিষদের অন্যতম সফস্য ও ব্যবসায়ী ফয়েজ আহমদ সুমন, মাওলানা মাহবুবুর রহমান, সমাজসেবী রুহুল আমীন, ব্যবসায়ী জয়নুল ইসলাম, পরিষদের অন্যতম সদস্য ফয়জুর রহমান, ব্যবসায়ী আব্দুল লতিফ,আব্দুর রহিম, মাওলানা তায়েফ আহমদ, খাদিমুল কুরআন পরিষদ অফিসবাজারের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, মাওলানা শিহাবুদ্দীন শিবলী, মাস্টার খালেদ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা আব্দুস সবুর সুমন, মাওলানা জাহিদুল ইসলাম, হাফিজ ফাহিম আহমদ।
কাউন্সিল অধিবেশনে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। কমিটি যাচাই-বাছাই করে উপস্থিত উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ এবং দাতা সদস্য পরিষদের পরামর্শের মাধ্যমে পরিষদের জন্য আগামী তিন বছরের জন্য শীর্ষ দায়িত্বশীল নির্বাচন করেন।
সর্বসম্মতিক্রমে মুফতি রুহুল আমীনকে সভাপতি, ইয়াহইয়া আহমদকে সাধারণ সম্পাদক, জয়নুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুর রহমানকে কোষাধ্যক্ষ, মাওলানা আবিদুর রহমানকে প্রচার সম্পাদক, রুহুল আমীনকে সমাজকল্যাণ সম্পাদক এবং আব্দুর রহিমকে অফিস সম্পাদক করে ত্রী-বার্ষিক প্যানেল ঘোষণা করা হয়।
পরিশেষে, পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সকলের কল্যাণ কামনায় এবং পরিষদের সহ-সভাপতি অসুস্হ হাজ্বী আব্দুল নূর এর সুস্থতা কামনায় মুনাযাত পরিচালনা করেন মুফতি খায়রুল ইসলাম।













