মাদারীপুরে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

0
59

কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে দিনব্যাপী মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের লেকেরপাড়ে সরকারি সমন্বিত অফিস ভবনের দোতলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদক সেবনের কুফল ও মাদক বিক্রির সাজা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মশালায় মাদকের বিরুদ্ধে মাসব্যাপী লিফলেট বিতরণ, মাইকিং করে প্রচারণারসহ নানামুখী পদক্ষেপের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহবান জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিলিভ সার্জণ ডা. মুনীর আহম্মেদ খান, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আসলাম হোসেন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কর্মশালায় অংশ গ্রহন করেন।


মাদারীপুরে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here