Home আইন-আদালত তালতলীতে ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

তালতলীতে ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

তালতলীতে ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ইউপি সদস্য নিজাম মীরসহ এলাকাবাসীকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৮ মে) বিকেলে কবিরাজপাড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে মিথ্যা ঘটনা সাজিয়ে সোনাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম মীরের বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা নুরজাহান বেগম

এলাকাবাসী বলেন, নিজাম মীরের জনপ্রিয়তা দেখে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহেল, রফিক, ফরিদ, রফিক, ফাতিমা, রাহিমাসহ আরো অনেকে। এসময় এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


তালতলীতে ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here