চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

0
66

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে পুকুরে ডুবে দিদার (৫) ও তিশা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দিদার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ার মো. দেলোয়ারের ছেলে ও তিশা একই এলাকার মো. হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশু দিদার ও তিশা বাড়ির পাশে খেলা করার সময় তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকলে বেলা সাড়ে ১১টার দিকে শিশু দুইটিকে পুকুরে ভাসতে দেখা যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে পৌর এলাকার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে।


চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here