চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

0
56

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে রুবিয়া খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকাল ৮টার দিকে দর্শনা থানা এলাকার দোস্ত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া খাতুন একই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রুবিয়া খাতুন। এসময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন রুবিয়া। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here