বড়লেখা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

0
95

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের নামে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ বুধবার রাতে থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত বুধবার সকাল ১১টার দিকে তিনি নিজের ফেসবুক খুলে দেখেন ‘‘Abdul Halim’’ নামের আইডি থেকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে জড়িয়ে নানা রকম মিথ্যা ও মানহানিকর লেখা প্রচার করা হয়েছে। এছাড়া একই দিন ‘Jiaur Rahman, ‘ফাহমিদা হাসান ডলি’ ‘Ripon Dey’ এবং ‘beanibazrnews24.com’ ‘বড়লেখা-জুড়ী আমাদের’ ‘Dilip dey’ সহ কিছু ভুয়া ফেসবুক আইডিতে সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় উপজেলা চেয়ারম্যান ও আজির উদ্দিনের ছবি সংযুক্ত করে উপজেলা চেয়ারম্যানের নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ ফেসবুকে প্রচার করা হয়েছে। এতে তার সম্মানহানি হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি


বড়লেখা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here