দুবাগ ও শেওলা ইউনিয়নে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রাণ বিতরণ সম্পন্ন

0
83

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১জুন) বিয়ানীবাজার উপজেলাধীন দুবাগ ও শেওলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খান, দুবাগ ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জলুল করিম,শেওলা ইউনিয়ন জমিয়তের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম,বিশিষ্ট মুরব্বি আব্দুল কুদ্দুস,বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাঃ দেলওয়ার আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, যুব জমিয়ত বাংলাদেশ দুবাগ ইউনিয়ন শাখার যূগ্ম সাধারণ সম্পাদক আযহারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হক, যুবনেতা আবুল হাসান, শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাঃ শাহিদ আহমদ,সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, দুবাগ ইউনিয়ন ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম, হাফিজ আফজল হোসাইন, আবু তাহের, কামরান আহমদ প্রমুখ।

এদিকে উপজেলার আরও ২টি ইউনিয়নে আগামীকাল (বৃহস্পতিবার) যথাক্রমে ১ং আলীনগর ও ২ং চারখাই ইউনিয়নের ত্রাণ বিতরণ করবে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত।


দুবাগ ও শেওলা ইউনিয়নে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার ত্রাণ বিতরণ সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here