বিয়ানীবাজারে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

0
66

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ৩ জনকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন- বিয়ানীবাজার পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু।
বুধবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা না মেনে নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মো. আব্দুস শুকুর। বিয়ানীবাজারে মেয়র পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিয়ানীবাজারে আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here