
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার আলীনগর ও শেওলা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুন) দ্বিতীয় দিনের মতো এই ইউনিয়নগুলোতে এসব ত্রাণ বিতরণ করেছে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ আহমদের পরিচালনায় ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সহ সভাপতি শায়খু্ল হাদীস মুফতি মুজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মহানবী (সাঃ) এর সব চেয়ে বড় গুণ ছিলো খেদমতে খলক তথা মানবসেবা। আর ছাত্র জমিয়ত মানুষের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে পাশে দাঁড়িয়ে সেই মহান কাজটি আঞ্জাম দিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আশরাফ ফারুক জালালাবাদী, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাবেক ছাত্রনেতা হাঃ ফখরুল ইসলাম রাজন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাঃ দেলওয়ার হুসাইন, আলীনগর ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি মুফতি আবুল হাসনাত।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুব জমিয়তের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি জাহিদ হাসান, কলেজ বিষয়ক সম্পাদক ছুলাইমান আহমদ, সাবেক দায়িত্বশীল আশরাফুল ইসলাম, আলীনগর ছাত্র জমিয়ত সেক্রেটারি আহবাবুর রাহমান, চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি জাহিদ আহমদ, সেক্রেটারি রেদোয়ান হুসাইন, মুজাহিদুল ইসলাম, হুসাইন আহমদ, ফারুক আহমদ, খালেদ আহমদ, দিহানুল ইসলাম, এবাদুর রাহমান, আল আমিন, ইসহাক শাফি, শাকির আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ।













