বড়লেখায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
80

 

হানিফ পারভেজ
বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ,ও ছাত্রলীগে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

শনিবার(০৪ জুন) দুপরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাবেক সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন, সহসভাপতি হামিদুর রহমান শিপলু, জেলা যুবলীগ সদস্য বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, পৌর যুবলীগের সভাপতি জসিম আহমদ ও সাধারণ সম্পাদক নোমান আহমদ, বড়লেখা সদর ইউপি যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা,বাংলাদেশ ও দেশের সার্বিক উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে যা বরাবরই শক্তহাতে প্রতিহত করা হয়েছে। যারা নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা ও তার পরিকল্পিত উন্নয়নকে ব্যহত করতে চায় তাদের কোন প্রকার ছাড় দেবেনা বড়লেখা উপজেলা আওয়ামী লীগসহ দেশের মানুষ।


বড়লেখায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here