বিয়ানীবাজারের জলঢুপ থেকে স্কুল ছাত্রী নিখোঁজ

0
61

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারের জলঢুপ এলাকা থেকে এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। জুবেদা বেগম নামে ১৪ বছর বয়সী নিখোঁজ ঐ কিশোরী উপজেলার জলঢুপ কমলাবাড়ি গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও জলঢুপ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। রবিবার সকাল ১০ টায় বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি।
লাউতা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদিকুর রহমান খান এ তথ্য জানান। তিনি জানান, সকালে সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। বিকালে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে খোঁজ নেন। শিক্ষকরা জানান আজ সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলো। এখবর পেয়ে তারা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাচ্ছেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে স্কুলের ইউনিফর্ম ছিলো।
রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঐ কিশোরীর কোন খোঁজ মিলেনি। পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রী করছেন।
তার সন্ধান কামনায় সকলের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।


বিয়ানীবাজারের জলঢুপ থেকে স্কুল ছাত্রী নিখোঁজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here