মানুষ গড়ার সঠিক প্রতিষ্ঠান সদাগর কান্দি উচ্চ বিদ্যালয় এখন ধ্বংসস্তুপ

0
171

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

১৯৯৩সালে রায়পুরা জেলার চানপুর ইউনিয়ন এ সদাগর কান্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর আগে চানপুর ইউনিয়ন এর সদাগর কান্দি,বগকান্দি,কালিকাপুর, কুড়েপাড়,মোহিনীপুর এ সকল এলাকার কেউ যদি পড়াশুনা করতে চাই তো তাহলে তাদের ১-১.৩০ ঘণ্টা পায়ে হেটে করিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এ যেতে হত।এই দুরত্ব এবং এটা অন্য ইউনিয়ন তাই ২০% মানুষ ও তাদের ছেলেমেয়েকে পড়াশোনা করাতে রাজি হত না। ১৯৯৩ সালের পর থেকে এই ইউনিয়ন এর পড়াশুনার বলতে গেছে সূচনা হয়।বতমানে এই বিদ্যালয়ে এমপি ভুক্ত শিক্ষক ১১জন এবং অথিতি শিক্ষক ৪ জন যাদের স্কুল থেকে বেতন দেওয়া হয়ে থাকে। আইসিটি শিক্ষক ১ জন ছিল বদলি হয়ে চলে গেছেন।এই বিদ্যালয়ে মোট শিক্ষাথী ১০৭০ জন। কক্ষ ৭ টা এবং টিনের ৩ টা।শিক্ষাথীদের অভিযোগ তাদের নিয়মিত ক্লাস হয় না। এই প্রশ্নের উওরে প্রধান শিক্ষক আবুল হাসিম স্যার বলেন, পর্যাপ্ত শিক্ষক এবং কক্ষের অভাবে এমনটা হচ্ছে। কিন্তু তাদের যতটুকু সম্ভব ক্লাস করানোর সম্ভব করেন।প্রধান শিক্ষক আরো বলেন, এই বিদ্যালয়ের চারপাশে দেওয়াল না থাকায় তারা বিভিন্ন সমস্যার সুমূখীন হন। যেমন এলাকার মানুষ বৈশাখ মাসে বিদ্যালয়ের মাঠে ধান এবং বিভিন্ন জিনিস রৌদ দেন যার ফলে ক্লাস নিতে সমস্যা হয়। বাউন্ডারি কাজ ও পাস হয়েছে কিন্তু প্রকৌশলী এবং কন্টাক্টদার এর গাফিলাতির জন্য এখন এই কাজটা স্হগিত।


মানুষ গড়ার সঠিক প্রতিষ্ঠান সদাগর কান্দি উচ্চ বিদ্যালয় এখন ধ্বংসস্তুপ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here