
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরায় সিলেটগ্রামী কালুনিয়া এক্সপ্রেস নামে এক ট্রেনের ধাক্কায় বৃদ্ধ জমিলার মৃত্যু হয়।সোমবার বিকালে রায়পুরা উপজেলার রেলগেইট উওরপাড়া এলাকায় এ দূঘটনা ঘটে।নিগত জমিলা নেএকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার বয়হাট এলাকার মৃত :মনহর মিয়ার মেয়ে।নিহতের পরিচয় শনাক্ত করেন তার বড় বোন সাহেরা খাতুন। তার বড় বোন সাহেরা খাতুন বলেন, জমিলা আমার ছোট বোন। আমরা একসাথে প্রায় ২৫ বছর হবে থাকি শ্রীরামপুর এলাকার উওরপাড়ার মো: কালু মিয়ার বাড়িতে।এখানে থেকে দুবোন ভিক্ষা করে বাড়ি বাড়া সহ নিজেদের খরচ চালায়। এখানে উপস্থিত অনেক এর ধারনা জমিলা সারাদিন ভিক্ষা করে কান্ত হয়ে যখন রেললাইন এর পাশ দিয়ে বাড়ি ফিরছেন। তখন সিলেটগ্রামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।রায়পুরা থানার এস আই মাহমুদুল জানান,শ্রীরামপুর রেলগেইট সংঙ্গন্ন ট্রেনের কাটা পড়া এক নিহতের খবর পেয়ে উনি আসেন। এবং সাথে সাথে রেলওয়ে পুলিশকে খবর পাঠান। এস আই আরো বলেল, এটা রেলওয়ে পুলিশ আসার আগে আমারা কিছু করতে পারবো না। তাই সবাই রেলওয়ে পুলিশ আসা পযন্ত অপেক্ষা করবে।












