গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে দিনব্যাপি উদ্বোধনী কর্মশালা

0
93

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপি উদ্বোধনী অনুষ্ঠান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ-নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে আলোকপাত করেন বক্তারা। গভর্নেস ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
কর্মশালায় উক্ত ১০টি বিষয়ের বাস্তবায়নের চ্যালেঞ্চ ও সম্ভাবনা সমুহের উত্তোরণ সংক্রান্ত লিখিত সুপারিশ পেশ করেন জনপ্রতিনিধিসহ সরকারী বেসরকারী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ব স্থানীয়রা।


গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে দিনব্যাপি উদ্বোধনী কর্মশালা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here