শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত কে অস্ত্র সহ আটক

0
78

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বুধবার রাত গোপন সুত্রের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই সুব্রত চন্দ্র দাস ও এস আই আসাদুর রহমান সঙ্গীয় অন্যান্য অফিসার, ফোর্স শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ফিনলে টি কোম্পানির রাবার বাগানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইনসহ মৌলভীবাজার জেলার রজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার পুত্র মো. মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার পুত্র শাহিন মিয়া ওরফে দানা মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃতদের সহযোগি আরো ১৪/১৫ জন দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।


শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত কে অস্ত্র সহ আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here