শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা; মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পিন্টু কারাগারে

0
110

পাবনা জেলা প্রতিনিধি:

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ট্রেনে গুলি করে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পাবনা জেলা গোয়েন্দা অফিস থেকে জাকারিয়া পিন্টুকে কারাগারে পাঠানো হয়। এ সময় পিন্টুর সমর্থক নেতাকর্মীরা আদালত চত্বরে ভিড় করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সেময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী স্টেশন পার হবার সময় গুলিবর্ষণ করেন জাকারিয়া পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ঈশ্বরদী বিএনপির ৯ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু।
জাকারিয়া পিন্টু ওই মামলা ছাড়াও ভেড়ামারা থানার অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও মোট ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পিন্টু। আদালতে সোপর্দ করার পর পিন্টুকে কড়া নিরাপত্তায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) রাতে কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় অভিযান পরিচালনা করে পিন্টুকে গ্রেফতার করা হয়।


শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা; মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পিন্টু কারাগারে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here