বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরায় বন্যার্তদের মাঝে জমিয়তের উপহার সামগ্রী বিতরণ

0
130

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার ১নং ওয়ার্ড শ্রীধরা শাখার উদ্যোগে সোমবার দুপুর ২ঘটিকার সময় স্থানীয় শ্রীধরা জনমঙ্গল সমিতির কার্যালয়ে শ্রীধরা গ্রামের বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়।

ওয়ার্ড জমিয়ত সভাপতি হাফিজ মিছির আলির সভাপতিত্বে ও পৌর জমিয়তের সেক্রেটারি কে এম ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মি সাদিক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জমিয়ত সভাপতি মাওলানা আতিকুর রাহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধরা জনমঙ্গল সমিতির সভাপতি মো. খসরুজ্জামান।
পৌর জমিয়তের অর্থ সম্পাদক হাজী জিয়া উদ্দিন, ১ং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ এমাদ আহমদ। বিশিষ্ট মুরব্বি আব্দুল মজিদ, সৈয়দ আলি, পৌর জমিয়তের প্রচার সম্পাদক শিপার আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হা. আব্দুল্লাহ, পৌর ছাত্র জমিয়ত সভাপতি শরিফ আল হাসান। প্রচার সম্পাদক ময়নুল ইসলাম,অর্থ সম্পাদক সাদিক আহমদ, যুব নেতা কাইয়ুম, সালেহ আহমদ, মাহিন আহমদ প্রমুখ


বিয়ানীবাজার পৌর শহরের শ্রীধরায় বন্যার্তদের মাঝে জমিয়তের উপহার সামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here