
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া ছোটলিখা (পি.সি) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের সহপাঠীদের অর্থায়নে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) মো: সায়ফুর রহমান, মিজানুর রহমান, দিবাংশু শেখর নাথ মনি, জিয়াউল হক সিপার, মীর শামীমুর রহমান, জাকির হোসেন খোকন, জাকির হোসেন এবং নজরুল ইসলামের তত্বাবধানে
উপজেলার বন্যা কবলিত এলাকার আখালিমুরা, তেলিমেলি, কাঞ্চনপুর, গোপালপুর, টেকাহালি, গলগজা, মহদিকোনা ও সিকামহল গ্রামের ভানবাসি মানুষের মাঝে প্রথমধাপে বৃহতকারে খাদ্য সামগ্রী ও মৌসুমী ফল বিতরণ করা হয়।
উল্লেখ্য, জানা যায়, পি.সি স্কুলে যে কয়েকটি ব্যাচ রয়েছে এর মধ্যে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত হয়েছে ৯৬ ব্যাচ।
তাছাড়া করোনাকালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা ছাড়াও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।










