যশোরের অভয়নগরে আগের দামেই বিক্রি হচ্ছে সোয়াবিন তেল

0
84

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও দাম কোমানোর ঘোষনা দিলেও যশোরের অভয়নগরে আগের দামেই বিক্রি হচ্ছে সোয়াবিন তেল।
সোমবার( ২৭ই জুন) থেকে তেলের লিটার প্রতি ১৯৯ টাকা কার্যকর হওয়ার কথা ঘোষণা দেয় ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন।
নতুন দাম অনুযায়ী খোলা তেল লিটার প্রতি ১৮০ টাকা বোতলজাত প্রতি লিটার ১৯৯ টাকা বিক্রি হবার কথা।
কিন্তু বাজার ঘুরে দেখা গেছে সেই আগের দামেই বিক্রি হচ্ছে অর্থাৎ বোতল জাত প্রতি লিটার সোয়াবিন তেল ২০৫ টাকা,দুলিটার ৪শ ১০টাকা এবং পঁাচ লিটার ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ী রা।
অবশ্য ব্যবসায়ীরা অযুহাত হিসাবে নতুন মাল আসার কথা বলছেন।
এ বিষয়ে একজন ক্রেতা বলেন দাম বাড়ার খবর এলে বাজারে তেল খুজে পাওয়া যায় না, অন্যদিকে কমার খবর এলে নতুন মাল আসার কথা বলে আগের রেটে বিক্রি হয়।
সাধারণ মানুষ বাজারের এ নীতির বিরোধিতা করে বলেন ভোক্তা অধিকার নিয়মিত বাজার তদারকি করলে এমনটা হতো না। বিজ্ঞমহলের দাবী নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য ঠিক রাখা।


যশোরের অভয়নগরে আগের দামেই বিক্রি হচ্ছে সোয়াবিন তেল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here