গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মাম্বলীদের রথযাত্রা উৎসব পালিত।

0
150

আব্দুর রহমান শামীম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে রথযাত্রা উৎসব।

আজ শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর নাট মন্দির থেকে সংকীর্তন সহ রথযাত্রা শুরু হয়। শত শত সনাতন ধর্মাম্বলী নর-নারী, বৃদ্ধা-শিশু, যুবক-যুবতী এই রথ যাত্রায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথ যাত্রাটি নাট মুন্দিরে এসে শেষ হয়।

রথ যাত্রায় প্রধান অতিথি হিসেবে রথ যাত্রার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত) বুলবুল ইসলাম,পৌরসভার কাউন্সিলর মোকলেছুর রহমান প্রধান,উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায়,স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু,থানা সেকেন্ড অফিসার এস আই সঞ্জয় সাহা,এডভোকেট ভবেশ চন্দ সরকার,। নাট মন্দির কমিটির সভাপতি জীবন কুমার গুন,গোবিন্দগঞ্জ সাহা,সাধারন সম্পাদক নিতু সরকার।


গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মাম্বলীদের রথযাত্রা উৎসব পালিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here