দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত

0
70

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

নানা বাড়ি বেড়াতে এসে গরু বোঝায় ট্রাকের চাপায় জান্নাতুল ফেরদৌস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল দর্শনা জয়নগরের মিঠু হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে গরুবোঝায় একটি ট্রাক দামুড়হুদার দিকে আসছিল। এসময় শিশু জান্নাতুল দেউলি গ্রামে নানা বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। ট্রাকটি দেউলির মোড়ে পৌছালে জান্নাতুলকে চাপা দেয়। এতে সে ঘটনা স্থলেই সে মারা যায়। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক  ডা. রুকসানা পারভীন তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here