বড়লেখায় তৃণমূল আওয়ামী অনলাইন গ্রুপের সৌজন্যে নগদ অর্থ প্রদান

0
85

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় তৃণমূল আওয়ামী আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সৌজন্যে ও গ্রুপের সমন্বয়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল এবং কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের উদ্যোগে আওয়ামী আন্তর্জাতিক অনলাইন গ্রুপের বিভিন্ন প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্যা দুর্গত এলাকায় ভানবাসি পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ভানবাসি পরিবারের মাঝে প্রথম ধাপে নগদ অর্থ উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, আব্দুল মতিন, মিজানুর রহমান, মোহাম্মদ হানিফ পারভেজ, কবির হোসেন, অজিত দাস ও শাহাব উদ্দিন।
এসময় বানভাসি ২০ টি পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।


বড়লেখায় তৃণমূল আওয়ামী অনলাইন গ্রুপের সৌজন্যে নগদ অর্থ প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here