দু’টি কিডনি অকেজো সহকর্মীকে নগদ আর্থিক সহায়তা প্রদান পিটি’আই প্রশিক্ষণার্থীদের।

0
62

মো: ওমর ফারুক অনিক,ফেনী থেকে:

ফেনী জেলার পিটি’আই ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী ও সোনাগাজী উপজেলার গোয়ালিয়া অন্নদাচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাইফুল হুদার দু’টি কিডনি বেশ কিছু দিন আগে অকেজো হয়ে যায়। তার কিডনি দু’টি প্রতিস্থাপন করতে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ্যাদিক টাকার প্রয়োজন। এত টাকা দিয়ে এই মেধাবী শিক্ষক এর দু’টি কিডনি প্রতিস্থাপন করা একেবারেই অসম্ভব হওয়াতে আজ মঙ্গলবার (৫ জুলাই) এই মেধাবী শিক্ষক এর চিকিৎসার সহায়তা হিসেবে ফেনী জেলার পিটিআই’র ২০২১-২২ ও ২০২২-২৩ প্রশিক্ষণার্থীরা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার অনুদান দেন। অনুদানের চেক হস্তান্তর করেন ফেনীর পিটিআই এর সুপার রওশন আরা জামান ও সম্মানিত ইনস্ট্রাক্টরবৃন্দ।

উক্ত অনুদানের চেক হস্তান্তর কালে আরো উপস্থিত ছিলেন ফেনীর পিটিআই ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীবৃন্দ। এ মানবিক কাজে সার্বিক সহায়তা করেছেন অসুস্থ মো: সাইফুল হুদার সহকর্মী মো: আজগর সৌরভ, মো: ওসমান গনি জাহিদ, মো: মাহমুদুর রহমান, মো: শাখাওয়াত আনন্দ, মীর পলাশ ও রিপন রায়।

অসুস্থ মো: সাইফুল হুদা বর্তমানে ঢাকার শ্যামলির কিডনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি তার সহকর্মীদের অনুদানের চেক গ্রহন করেন এবং তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সাথে সকলের সাহায্য ও দোয়া চেয়েছেন। এবং তার পরিবারের পক্ষ থেকে ফেনী সহ দেশবাসীর কাছে দোয়া ও আন্তরিক সহোযোগিতা চেয়েছেন।

এবং সহযোগিতা করতে চাইলে নিচের ঠিকানায় করার জন্যও অনুরোধ জানান। সোনালি ব্যাংক-বক্তারমুন্সী শাখা। মো: সাইফুল হুদা, হিসাব নং(4001401015171) বিকাশ নাম্বার (01914-348949), নগদ (01815900509)


দু’টি কিডনি অকেজো সহকর্মীকে নগদ আর্থিক সহায়তা প্রদান পিটি’আই প্রশিক্ষণার্থীদের।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here