আদালতের নির্দেশে বড়লেখা থানায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ধ্বংসকরণ।

0
89

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা বিজ্ঞ আদালতের নির্দেশে বড়লেখা থানায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ধ্বংসকরণ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) বড়লেখা থানা প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হোক এর উপস্থিতিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি ধ্বংস করা হয়েছে।

এ সময় বড়লেখা থানা কতৃক বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১ লাখ ১০ হাজার ৩ শত ৩৫ শলাকা ভারতীয় নাসির বিড়ি ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞ আদালতের নির্দেশে এসব অবৈধ মালামাল ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইন্চার্য (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ উদ্দিন সহ উপস্থিত ছিলেন বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ হাবিবুর রহমান (পিপিএম)।


আদালতের নির্দেশে বড়লেখা থানায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ধ্বংসকরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here