
ঠাকুর প্রসাদ রায়,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
কাঁঠাল হলো জাতীয় ফল
খাতায় চলো লিখি।
গরুর দুধে পুষ্টি বেশি
ঘিয়েও আছে শিখি।
ব্যাঙ মশাই লাফিয় চলে
চিংড়ি মাছের সাথে।
ছলাৎ ছলাৎ শব্দে দেখ
জেলে মশাই নাচে।
ঝুমুর ঝুমুর তাল উঠেছে
মিঞা ভাইয়ের ঢাকে।
টিপ পরে ঐ গায়ের বধু
ঠ্যাং ঠ্যাংগিয়ে নাচে।
ঢাকনা খোলা রসের হাড়ি
ডাকছে মশা মাছি।
প্রণয় বাবু আর খায়না
তেতুল আচার চাটি।
থালা ভড়া ভাত
দই ঘটি খেলে
ধীমান হবে তুমি
নানান মুনি বলে।
পলাশ ফুটে জবা ফুটে
ফুটে নানা ফুল।
বাঁশির সুরে মন ভরে যায়
ভোমড় হয় আকূল।













