ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

0
117

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্টান ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শাখার সভাপতি শরীফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এর সঞ্চালনায় ১৬ জুলাই শনিবার বাদ মাগরিব দক্ষিণবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এসভা অনুষ্টিত হয়েছে ।

সভায় কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন হা.শাহরিয়ার রহমান শফি। পরবর্তীতে সংঘটনের অগ্রযাত্রা,সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি আবু সাঈদ,সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রাহাত,অর্থ সম্পাদক সাদিক আহমদ,সদস্য আবুল হাসনাত,শাহ জায়েদ সহ আরো অনেকে।

পরিশেষে সাংগঠনিক বিচক্ষণতার সাথে ওয়ার্ড শাখাগুলো গঠনের সিদ্বান্ত গ্রহণ করে পুনর্মিলনী সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here