নবনির্বাচিত সেবক হিসেবে শপথ নিলেন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা

0
96

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

শপথ বাক্য পাঠ করলেন নবনির্বাচিত মেয়র জিএস ফারুকুল হক সহ কাউন্সিলররা। ১৭ জুলাই রোজ রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।

জানা গেছে, গত ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় সাধারণ নির্বাচনে প্রায় ১৭শ ভোট পেয়ে ফারুকুল হক নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই মেয়র, ১০ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ জন কাউন্সিলরের নামে গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে ১৭ জুলাই তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়।

পৌর মেয়র ফারুকুল হক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। তিনি পেশায় ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বাড়ি পৌরসভার কসবা গ্রামে। তিনি পৌরসভার দ্বিতীয় মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর আগে পৌরসভার প্রথম মেয়র হিসেবে ৫ বছর দায়িত্বে ছিলেন একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুস শুকুর।

নবনির্বাচিত মেয়র ফারুকুল হক বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে নগর সেবক হিসাবে নির্বাচিত করেছেন। বিয়ানীবাজার পৌরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট থাকবো। দায়িত্ব বুঝে নিয়েই পৌরবাসীর কল্যাণে মাঠে নামবো।

পৌরসভার মেয়র পদে ফারুকুল হক ছাড়াও কাউন্সিলরদের মধ্যে শপথ গ্রহণ করেছেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফা বেগম, মোছা: রুবি বেগম ও শিল্পী বেগম এবং সাধারণ কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করেছেন এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, আকবর হোসেন, মো. আবুল কাশেম, সাইফুল ইসলাম, এহসানুল ইসলাম, মিছবাহ উদ্দিন, এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল।


নবনির্বাচিত সেবক হিসেবে শপথ নিলেন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here