বুড়িচং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকান ও সিএনজি চালককে জরিমানা

0
147

মোঃমেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং বাজারে উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন
নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

এ সময় সিএনজি চালকরা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে আদায় করায় ৩ জন সিএনজি চালককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুড়িচং বাজারের জুতার দোকানগুলোতে জুতার দাম বেশি রাখায় দুই দোকানী কে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুড়িচং বাজারে একজন ফল বিক্রেতা মানুষের চলাচলের পথ বন্ধ করে ফল বিক্রয় করায় এবং কোনো মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মিয়ার বাজার এলাকায় একজন দোকানী মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমলপানীয় বিক্রয় করায় তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়।

এই কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস পুলিশ সদস্য গণ। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে জানান উপজেলা নির্বাহী অফিসার।


বুড়িচং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকান ও সিএনজি চালককে জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here