
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন সামাজিক সংগঠন মরহুম ইয়াকুব উল্লাহ্ স্মৃতি পরিষদ এর দ্বিতীয় মেয়াদে ২০২২-২০২৩ সালের কার্যকরী কমিটির অনুমোদন অনুষ্ঠান ও
আলোচনা সভার আয়োজন করা হয় গত শনিবার ১৬ জুলাই ।স্থানীয় বাজারের সানি এন্টারপ্রাইজে বিকেল ৫ ঘটিকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি জনাব মোঃ বাচ্চু খানের সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান শাহানুর শাহনুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জনাব মোঃ জুনেদ আহমদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক তরুন বক্তা, হযরত মাওলানা সুলতান আহমদ হুজুর, মরহুম ইয়াকুব উল্লা স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক জনাব মোঃ দেলোয়ার আহমদ লোকমান,মৌলভীবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন লিমন,সামাজিক ব্যক্তিত্ব, সমাজ সেবক জনাব ছালিম আহমদ, শামীম আহমদ তালুকদার সহবিভিন্ন সামাজিক রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিবর্গ।
এছাড়া নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা সংগঠনের সার্বিক দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এবং নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে সামজিক কাজে উৎসাহ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে সামাজিক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণাও দেন।
পরিশেষে উপস্থিত সবার মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।













