
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:
যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গত ইং- ১৭/০৭/২০২২ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেডে কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ













